গাজীপুরের শ্রীপুরে অবস্থিত মেঘনা নিট কম্পোজিট লিমিটেডে আগামী ২৫ ও ২৬ নভেম্বর দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানায় কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য আগামী ২৫ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ২৭ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর শনিবার থেকে কারখানার কার্যক্রম পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিকভাবে চলবে।
এদিকে ছুটিকালীন সময়ে কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা বিভাগ সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ঘোষিত ছুটির সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026