সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

যশোরে উদ্ভাবক মিজানের লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৪৫১ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন যশোর

যশোরের শার্শা উপজেলায় হযরত শাহ জালাল (রহঃ) শ‍্যামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা সিফাদত হোসেনের সভাপতিত্বে ও হযরত মাওলানা আবরার বিন ইসরাইলের পরিচালনায় হযরত শাহ জালাল (রহঃ) শ‍্যামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে করোনা সচেতনতায় উপস্থিত শিশু শিক্ষার্থী ও গন‍্যমান‍্য সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের পরিচালনায় অত্র মাদ্রাসাটি পরিচালিত হবে। এছাড়াও মিজানুর রহমানের পরিচালনায় ফ্রি পবিত্র আল কুরআন মডেল পাঠাগর,ক্ষুদা লাগলে খেয়ে যান,ফ্রি খাবার বাড়ি, ছিন্নমূল শান্তি নিবাস ও মানব সেবা ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠান গুলো পরিচালিত হয়ে আসছে।

মরহুম হাজ্বী মনোহর মাষ্টারের পাখি বাড়ি সিলেট, হযরত শাহ জালাল (রহঃ) শ‍্যামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার আর্থিক সহযোগিতা করেন।

উদ্ভাবক মিজানুর রহমান বলেন, দীর্ঘ প্রতিক্ষার পরে আজ মাদরাসাটি আলোর মুখ দেখলো সেজন্য আমি অনেক খুশি ও গর্বীত। মাদরাসাটির উত্তর উত্তর সাফল্য ও মঙ্গল কামনায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

হযরত শাহ জালাল (রহঃ) শ‍্যামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জনাব জুয়েল ইমরান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,১০নং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,জনাব কবির উদ্দিন আহম্মদ তোতা, পাখি বাড়ি সিলেটের কনিষ্ঠ পুত্র হাসনাইন মাহমুদ হিমেল,সহ উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656