মাঘের শীত বাঘের গায় এই প্রবাদটি সত্য মনে হচ্ছে গত কয়েকদিনের তীব্র ঠান্ডায়।
ভোরে সূর্য উঠলেও ঝিরিঝিরি বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।
প্রচন্ড শীতে কাবু হয়ে পড়েছে যশোর অঞ্চলের নিন্ম আয়ের নানা শ্রেণী পেশার মানুষ বিশেষ করে ভ্যান রিকশা মটরসাইকেল চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এমনিতেই শীতে হাত পা অবাশ হয়ে যায় তারমধ্যে হিমেল হাওয়ায় কাঁপন ধরাচ্ছে শরীল খুবই সমস্যার মধ্যে পড়েছে এই সমস্ত চালক ও যাত্রীরা।
এছাড়াও বোরো রোপণ চাষাবাদ করতে বিঘ্ন ঘটছে যশোর জেলার চাষীদের জানতে চাইলে কৃষক আবুল বাশার বলেন চাষাবাদ করতে খুব ভোরে মাঠে যেতে হয় কিন্তু কয়েকদিন ধরে ঠান্ডা বাতাসে প্রচন্ড শীতে সকালে মাঠে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে।
আবাহাওয়া অফিস বলছে দেশের ১৮ জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ এই অবস্থা আরো দুদিন আব্যাহত থাকতে পারে। তবে আগামী তিন চার মধ্যে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ।
মনিরামপুর উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কথা হলে তারা জানান প্রচন্ড এই শীতে কোন কাজ কাম করতে পারছি না, শীতের কারণে অফিস আদালত সহ চায়ের দোকানেও বসা কষ্টকর হয়ে পড়েছে সুযোগ পেলে শীত নিবারণ করতে রোদে গিয়ে দাঁড়াতে হচ্ছে এছাড়াও রাতে ভালভাবে জানালা দরজা বন্ধ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান