মোঃ তহিদুল ইসলাম মনিরামপুর উপজেলা প্রতিনিধি
️যশোর সদরের ২টি পৃথক ঘটনায় একই চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার, মোট দেড় ভরি স্বর্ণালংকার, ব্রোঞ্জের চুড়ি, নুপুর, আংটি ও বিক্রয় লব্দ ২,৬৫,০০০/- টা
কা এবং ২টি মোবাইল ফোন জব্দ
যশোর কোতয়ালী থানাধীন বালিয়াডাঙ্গা বাবলাতলা সাকিনস্থ শিক্ষা বোর্ডের আনসার সদস্য এমদাদুল হক মিলনের বাসা থেকে ইং ২৫/০১/২০২২ তারিখ রাতে অজ্ঞাতনামা চোর/চোরেরা সঙ্গোপনে গৃহে প্রবেশ করে ১টি মোবাইল, নগদ ১,২০,০০০/- টাকা ও মোট ৯ ভরি স্বর্ণালংকার, ব্রোঞ্জের চুড়ি, রুপার আংটি ও নুপুর চুরি করে নিয়ে যায়। যশোর কোতয়ালী থানাধীন হামিদপুর গাজীপাড়া সাকিনস্থ কোর্টের মহরী জনৈক মোঃ আসলাম হোসেন এর বাসা থেকে ইং ৩০/১১/২০২১ তারিখ রাতে অজ্ঞাতনামা চোর/চোরেরা সঙ্গোপনে গৃহে প্রবেশ করে ২টি মোবাইল ফোন, মোট ১ ভরি ৮ আনা স্বর্ণালংকার, ১ জোড়া ব্রোঞ্জের চুড়ি চুরি করে নিয়ে যায়--
যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় জেলার শহর ও শহরতলীতে শান্তি শৃংখলা রক্ষা, চুরি-ডাকাতি বন্ধে জেলা গোয়েন্দা শাখা ধারাবাহিক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঘটনা ২টির সংবাদ শুনে জনাব রুপন কুমার সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নির্দেশে এসআই শামীম হোসেন ও এসআই মফিজুল ইসলাম, পিপিএম মৌখিক বক্তব্য ও তথ্য নিয়ে গোপন-প্রকাশ্য তদন্ত ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের সনাক্তের জন্য কাজ শুরু করে। ইতোমধ্যে ইং ১৪/০২/২০২২ তারিখে উপরে বর্নিত ঘটনায় আনসার সদস্য এমদাদুল হক মিলন বাদী হয়ে কোতয়ালী থানায় লিখিত এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং- ৮২, তাং-১৪/০২/২০২২ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।
মামলাটি জেলা গোয়েন্দা শাখার উপর তদন্তের জন্য ন্যাস্ত করলে জনাব রুপন কুমার সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক শেখ শাহীনুর রহমানের নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম ও এসআই শামীম হোসেন সঙ্গীয় অন্যান্য অফিসার ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম ইং ১৪/০২/২০২২ তারিখ রাত ১৯:৩০ ঘটিকা হতে অদ্য ১৫/০২/২০২২ তারিখ ভোর ০৭:০০ ঘটিকা পর্যন্ত মনিরামপুর ও কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মূল চোর নুর ইসলাম @ নুরুকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি মতে মনিরামপুর বাজারে পুস্প ও পূজা জুয়েলারী দোকান থেকে মোট দেড় ভরি স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রয় লব্দ অর্থ নগদ ২,৬৫,০০০/- টাকা, চোরাই ২টি মোবাইল ফোন, ১টি রুপার আংটি, ১ জোড়া নুপুর, ২ জোড়া ব্রোঞ্জের চুড়ি জব্দ করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী নুর ইসলাম নুরু পেশাদার গৃহ চোর। সে রাতের আধারে সঙ্গোপনে গৃহে প্রবেশ করে যশোর শহর ও শহরতলীর বিভিন্ন বাড়ী থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার অলংকার, মোবাইল ফোন চুরি করে মনিরামপুর বাজারে ২টি দোকানসহ ঝুমঝুমপুরে ১টি স্বর্ণের দোকানে বিক্রি করে।
উদ্ধার পরবর্তী ২নং ঘটনার বাদী মহরী আসলাম হোসেন ঘটনার সংবাদ পেয়ে উদ্ধারকৃত মাল সনাক্ত পূর্বক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে যা কোতয়ালী থানার মামলা নং-৮৮, তাং-১৫/০২/২০২২ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১/৪১৩ পেনাল কোড।
গ্রেফতারকৃত আসামীরা হলেন(১) নুর ইসলাম @ নুরু (৩৭), পিতামৃত- সামছুল হক মুন্সী, সাং-সিংগারফুল, থানা-টুঙ্গিপাড়া, জেলা-গোপালগঞ্জ বর্তমান ঠিকানা- জয়পুর, শেখপাড়া শশুর মৃত ইসলাম দফাদারের বাড়ী, থানা-মনিরামপুর, জেলা-যশোর ---(২)শ্রী অলোক কুমার মজুমদার (৩৮), পিতা- কৃষ্ণ পদ মজুমদার, সাং-শেখপাড়া খানপুর, থানা- মনিরামপুর, জেলা- যশোর। (৩) রেজাউল ইসলাম রেজা (৩৫), পিতামৃত- জলিল মোল্লা, সাং-গাংরা উত্তরপাড়া, থানা-মনিরামপুর, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতঃ ১ম ঘটনায় উদ্ধারঃ
০১টি মোবাইল সেট--- ০২টি স্বর্ণের চেইন--০১টি রুপার আংটি--০১ জোড়া রুপার নুপুর--০১ জোড়া ব্রোঞ্জের চুরি--০১ জোড়া স্বর্ণের কানের দুল এবং স্বর্ণ বিক্রয় লব্দ অর্থ-১,৯৫,০০০/- টাকা।
২য় ঘটনায় উদ্ধারঃ০১ (এক) জোড়া ব্রোঞ্জের গোলাপ বালা---০১(এক)টি পুরাতন মোবাইল ফোন--স্বর্ণ বিক্রির নগদ ৭০,০০০/- টাকা----
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
