তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদী থেকে নিয়মবহির্ভূতভাবে সীভ মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ২১টি সীভ মেশিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্টিলবডি আটক করে তাদের মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যাদুকাটা নদীতে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুরের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাহিরপুর থানা পুলিশ, বিজিবি-২৮-এর লাউড়েরগড় বিওপি, ব্যাটালিয়ন আনসার ও ট্যাকেরঘাট নৌপুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে সীভ মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২১টি সীভ জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্টিলবডি আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে স্টিলবডি দুটির মালিককে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026