


তাজিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:
যুক্তরাজ্যে ছাতক এডুকেশন ট্রাস্টের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার যুক্তরাজ্য পূর্ব লন্ডনের দিলপাসান্দ রেস্টুরেন্টে ছাতক এডুকেশন ট্রাস্টের কার্যনির্বাহী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন এডুকেশন ট্রাস্টের সভাপতি আকতার হোসেন, পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদ তালুকদার। পবিত্র কুরআন তিলাওয়াত করেন আতাউর রহমান এমদাদ।
কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আরমান আলী কে নির্বাচিত করে ম্যাগাজিন প্রকাশনা বিষয়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে ট্রাস্টি মাষ্টার মোশাহিদ আলী,কোষাধ্যক্ষ রশিদ আহমেদ,ট্রাস্টি আতাউর রহমান আনসার,ট্রাস্টি আব্দুল করিম খয়ের,এসিস্ট্যান্ট সেক্রেটারি জয়নাল আবেদীন, ট্রাস্টি মুজিবুর রহমান।
উক্ত সংগঠনের সহ সভাপতি শাকুর আলীকে চেয়ারম্যান করে ফাইন্যান্স কমিটি গঠন করা হয়। কমিটির এক্স কাউন্সিলর. সহ-সভাপতি শাহ আলম, উপদেষ্টা হাজী রইছ আলী, সহ-সভাপতি আতিকুর রহমান শোয়েব, সহ-সভাপতি আবুল কালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ লিলু,ট্রাস্টি এম এ শামিম,ট্রাস্টি আতাউর রহমান এমদাদ, মেম্বারশিপ সেক্রেটারি আফাজ উদ্দিন ইফাজ।
উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আলতাফুর রহমান মুজাহিদ, সহকারী উপদেষ্টা ফজল উদ্দিন,আব্দুল কাদির, নুরুল ইসলাম এমবিই, আশিকুর রহমান আশিক, মুজিবুর রহমান মুজিব, জামশেদ আলী, রফিক হালদার, গয়াস মিয়া, আব্দুর রউফ, ফারুক আহমদ, সৈয়দ আমিরুল ইসলাম,ট্রাস্টি ফয়জুর রহমান, ট্রাস্টি নওয়াব আলী সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্য আক্তার হোসেন বলেন ছাতক অঞ্চলের সর্বাধিক মানুষের সম্পৃক্ততার প্রয়োজনীয়তার গুরুত্বারোপ করেন। সেক্রেটারি এমদাদ তালুকদার বলেন সংগঠনের কার্যক্রম কে আধুনিক প্রযুক্তি বান্ধব করন এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার বিষয়ে পরিকল্পনা উপস্থাপন করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

