মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

যুক্তরাজ্য থেকে ফিরেই বিশ্বনাথের চার ইউনিয়নের বন্যার্তদের পাশে ত্রাণ নিয়ে এমপি মোকাব্বির।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৬৭ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : যুক্তরাজ্য থেকে ফিরেই টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের বিশ্বনাথ উপজেলার চার ইউনিয়নের (লামাকাজী, খাজাঞ্চী, অলংকারী, রামপাশা) বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান।

বৃহস্পতিবার (২ জুন) সকাল থেকে পৃথক পৃথক ভাবে উপজেলার লামাকাজী ইউনিয়নে ১২০ এবং খাজাঞ্চী, অলংকারী ও রামপাশা ইউনিয়নে শতাধিক করে মোট ৪২০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন এমপি মোকাব্বির। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ৭ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ লবন, আধা কেজি ডাল, আধা লিটার তেল প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান বলেন, সরকারি কাজে ও মায়ের কবর জিয়ারতসহ পারিবারিক কাজে বিদেশে থাকা অবস্থায় আকস্মিক বন্যার সময় আপনাদের পাশে থাকতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। জনগণ যাতে আমার কারণে উন্নয়ন বঞ্চিত না হন সেজন্য নির্বাচনের পর থেকে বিদেশ সফরে যাইনি।

আর এখন মায়ের কবর জিয়ারতে যাওয়ার কারণে অনেক বিবেকহীন আমাকে নিয়ে বিরুপ মন্তব্য করছেন, আশাকরি তাদের বিচার আপনারা (জনগন) করবে। নিজে করোনায় আক্রান্ত হওয়ার পরও জনগণ থেকে দূরে ছিলাম না। চেষ্টা করেছি মানুষের সেবা করার। তাই গতকাল (বুধবার) দেশে ফিরেই নিজের সাধ্যমতো ত্রাণ সামগ্রী নিয়ে আজ (বৃহস্পতিবার) আপনাদের পাশে এসেছি।

জনগনের কাছ থেকে উৎকোচ নিয়ে তাদের উন্নয়ন করার জন্য আমি নির্বাচিত হইনি। মানুষের সেবা করার জন্য জনগণ আমাকে নির্বাচিত করেছেন। আর আমি তাই নিজের স্বার্থ ছাড়াই জনসেবা করে যাব।

রামপাশা ইউনিয়নে পুরাণ রাজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আয়াছ আলীর সভাপতিত্বে ও সংগঠক মশরফ আলীর পরিচালনায়, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদে ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গণির সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান-১ হবিবুল ইসলাম মেম্বারের পরিচালনায়, লামাকাজী ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদের সভাপতিত্বে ও লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বারের পরিচালনায়, অলংকারী ইউনিয়নে উপজেলা গণফোরামের সাবেক আহবায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠক ফয়জুল ইসলামের পরিচালনায় পৃথক ত্রাণ বিতরণ অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী হাজী আব্দুল হান্নান, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর, প্রবাসী রইছ আলী, মক্তার আলী, ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রব রাজু, ফখরুল ইসলাম, গণফোরাম নেতা আব্দুশ সহিদ, পুরাণ রাজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছালিক মিয়া। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656