সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিমুলবাকে ফ্রি মেডিকেল ক্যাম্প

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৫৫৫ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সারাদেশের ন্যায় শান্তিগঞ্জ উপজেলার শিমূলবাক ইউনিয়ন যুবদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ই অক্টোবর) বিকাল ৩ঘটিকায় উপজেলার শিমুলবাক বাজারে বিনামূল্যে ফ্রী মেডিকেল ক্যাম্পিং পরিচালনা করেন ডা: লাভলী রাণি ও ডা: সুজেনারা বেগম।

শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিকে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরত জামান বকুলে’র সঞ্চালনায় ফ্রী মেডিকেল ক্যাম্পিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি আনছার উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহব্বায়ক ফরিদ আহমদ, উপজেলা আহব্বায়ক কমিটির সদস্য সিরাজুল আলম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মানিক মিয়া, যুবদল নেতা শাব্বির আহমদ, স্বেচ্ছাসেবক নেতা সব্বির আহমদ, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ, জয়কলস ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর আহমদ সবুজ, ইউপি সদস্য মাহবুব ইসলাম, উপজেলা ছাত্রদল কমিটির আহব্বায়ক কমিটির সদস্য জোনাক আহমদ।

এছাড়া মেডিকেল ক্যাম্পিংয়ে রেজু মিয়া, হুমায়ুন, পারভেজ,তানজিব,ফাহিম, আবুসালেহ,ফরিদ মিয়া,রাসেল,রফিকুল, সুহেল,সহ বিএনপি অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656