বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

রাঙামাটি রাজস্থলীতে জাতীয় যুব দিবস পালিত প্রশিক্ষর্ণাথীদের চেক সাটির্ফিকেট বিতরণ‘

চাইথোযাইমং মারমা বিশেষ প্রতিনিধি :
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’

আজ বুধবার (০১ নভেম্বর) সকাল উপজেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় দিবসের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা। আলোচনায় বক্তারা বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কাণ্ডারি হবে দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সঙ্গে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে।
অনুষ্ঠানে যুবকদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের শেষে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, কৃষি অফিসার আবুল খায়ের, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন সহ যুবক ও যুবতি ও গন্যমান্য ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656