শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রাজস্থলীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত ।

চাইথোয়াইমং মাৱমা
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৮৭ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি

এবারের জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের সফলতা,ঘরে পাবেন সকল ভাতা এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজস্থলী উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যাগে দিবস টি পালন করা হয়। ২ জানুয়ারী রবিবার উপজেলা চেয়ারম্যান এর কার্যলয়ে উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, সমাজ সেবা অফিসার জিয়া উদ্দিন, ডাঃ রিয়েল বড়ুয়া, প্রকৌশলী আরিফুর রহমান, সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষে প্রধান অতিথি উবাচ মারমা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার পরপর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনের কাজ শুরু হয়।
তিনি দুস্থ ও অসহায় মানুষের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারকরণকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কল্যাণধর্মী কর্মসূচি গ্রহণ করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় পরিনত করা হয়েছে ।

তিনি আরো বলেন, জাতির পিতার দেখানো পথ অনুসরণ করে আওয়ামী লীগ সবসময় দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ চলমান অব্যহত রয়েছে । সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য ভাতার প্রচলন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধিক্ষেত্র, বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করেছেন। এর পর আলোচনা সভার সাথে দুস্থ ও অসহায় রোগীদের মাঝে পুষ্টিবক্স বিতরণ ও সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656