
রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর অধীনস্থে মহিলাদের জন্য আয় বর্ধক ( আই জি এ) প্রশিক্ষণ প্রকল্পের ফ্যাশন ডিজাইন ও হস্ত শিল্প প্রশিক্ষণের বাছাই পর্ব সম্পন্ন করা হয়েছে। রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে বুধবার ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে উভয় পদের মধ্যে ২৪৯ জন প্রার্থীর ২ ভাগে বিভক্ত করে ফ্যাশন ডিজাইন ২৫ জন ও হস্ত শিল্প ২৫ জন প্রার্থী নির্বাচিত করা হবে। অংশগ্রহনকারীরা ২০ কার্য দিবসের মধ্যে প্রশিক্ষনে অংশগ্রহন করবে বলে মহিলা বিষয়ক কর্মকর্তা, সৃতি চাকমা জানান।
বাছাই কালে উপস্থিত ছিলেন,সাংবাদিক আজগর আলী খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, মোঃ জিয়া উদ্দিন, উপজেলা প্রোগ্রাম অফিসার আরিফ হোসেন, যুবউন্নয়ন প্রতিনিধি, রিপন চাকমা ও ট্রেইনার, মোহিনী চাকমা ও রুমা চাকমা প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা নির্বাহী অফিসের জারিকারক মোঃ হারুনুর রসিদসহ সংবাদকর্মী বৃন্দ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।