
রাঙামাটি জেলা প্রতিনিধি।
রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গসংগঠনের কর্তৃক ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালো রাতে নিহত শহীদের স্বরণে বাঃহাঃ কলেজ শহীদ মিনারে ৩নং ইউপি চেয়ারম্যান আদোমং মারমা নেতৃত্বে শোক নিবেদন ও মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা,রাজস্থলী উপজেলা শাখা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পুলক চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নির্বাহী সদস্য ও সাংবাদিক চাইথোয়াইমং মারমা,বাঙালহালিয়া ইউনিয়ন কৃষকলীগ নেতা রাহুল বড়ুয়া, ও সমাজ সেবক ব্যবসায়ী শান্তুু কুমার দে,জনি তালুকদার, রাসেল, সজল দে,এছাড়া আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃত্ববৃন্দরা এবং বিভিন্ন সমাজকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেষান্তে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা ২৫ মার্চ ১৯৭১ কালো রাতে সকল নিহত শহীদের প্রতি স্বরণে শোক প্রস্তাব নিবেদন করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।