সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

রাজস্থলী উপজেলার তিন ইউনিয়নে ৬শ জন পেলো ত্রানের চাল ও ৫শ টাকা প্রদান। হাওড় বার্তা 

চাইথোয়াইমং মাৱমা:
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৮৬৩ বার পড়া হয়েছে

রাঙামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩ টি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেল ৬শ দরিদ্র ও দুঃস্থ পরিবার। রবিবার (২৭জুন) সকাল ১০ টায় উপজেলার তিন টি ইউনিয়নের ২ নং গাইন্দ্যা, ১ নং ঘিলাছড়ি ও তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের হতে প্রাপ্ত ৬শ পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে এই চাল তুলে দেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক । এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম , ট্যাগ অফিসার কুশল চাকমা , ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান স্বরসতি ত্রিপুরা সহ ইউপি সদস্য সদস্যরা ও ৩নং ৰাংগালহালিয়া ইউপি চেয়াৱম্যান ঞোমং মাৱমা ডিজিএফ মোঃসোহেল প্রমূখ। রাজস্থলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া উপজেলার তিন ইউনিয়নে এর ৬শ জন অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান এবং সদস্যরা প্রতিটি ওয়ার্ডে গিয়ে এই চাল বিতরণ করছেন। পাশা পাশি জন প্রতি ৫০০ টাকা করে এক ইউনিয়নে ২৫০ পরিবার পাচ্ছে দুই লক্ষ ৫০ হাজার টাকা। তিন ইউনিয়নে সর্বমোট ৭ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হয়েছে বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656