মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

রাজস্থলী তে সেনাবাহিনী অভিযানে বিপুল পরিমাণ সেগুনরদ্দা কাঠ উদ্ধার “

চাইথোয়াইমং মাৱমা
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৮০৭ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটি জেলাতে রাজস্থলী উপজেলার কোরাইমং পাড়া নামক এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্ট রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ২৩ বেঙ্গলের অধীন রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর মন্জুরের নেতৃত্বে বিপুল পরিমান অবৈধ সেগুনের রদ্দা কাঠ জব্দ করা হয় ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজস্থলী উপজেলার, তুলাছড়ি, বিমাছড়া, নতুন ব্রিকফিল্ড এলাকায় রাতের আঁধারে পাচারের উদেশ্য স্টক রাখা কাঠ গুলো আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে কাঠ গুলো আটক করে এবং সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাঁচার চোরাকার্বারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এতে আটককৃত কাঠের মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা হবে বলে জানা গেছে।

কাঠ পাচাররোধের বিষয়ে কথা হলে রাজস্থলী সদর রেঞ্জ কর্মকর্তা কাইয়ুম হোসেন নিয়াজি জানান, আমার লোকবল সংকটের কারণে কাঠ পাচার রোধ করা সম্ভব হয়না। বিশেষ করে পার্বত্য অঞ্চলের সমস্যার কারনে আমাদের নীরব ভূমিকা পালন করতে হয়।

উল্লেখ্য যে মাঠ পর্যায়ের বন কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা দূর্নীতি অবৈধ লেনদেনের কারণে রাজভিলা রেঞ্জ, বাঘমারা রেঞ্জ সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রতিদিন সেগুন জারুল, আকাশমনি, চাপালিশ গামারি করই, ও গর্জন সহ নানা প্রজাতির কাঠ এবং কাঠের বল্লি প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। বন বিভাগের সাথে যোগসাজসে বড় বড় গাছ কেটে বিক্রি করছে পাচার কারীদল। ফলে অদূর ভবিষৎ পার্বত্য অঞ্চলের সরকারি বাগান ন্যাড়া ভূমিতে পরিণত হবে এতে কোন সন্দেহ নেই। তবে প্রতিদিন বল্লি কেটে পাচার করছে।

এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী বলেন, প্রতিদিন কাঠ পাচার রোধ অব্যাহত থাকবে। আটককৃত কাঠগুলো রাজস্থলী সদর রেঞ্জকে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656