শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রাজস্থলী বাঙ্গালহালিয়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

চাইথোয়াইমং মাৱমা
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৮১৮ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ছাগলখাইয়া পাড়া এলাকায় অনীমা দাশ( ২৫) নামক এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।১০ অাগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় নিজ শাশুরবাড়ীতে সিলিং ফ্যানের সাথে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দেওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। খবর পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার একই এলাকার জুয়েল দাশের সাথে বিবাহ সম্পন্ন হয়। তাদের ঘরে তিন বছরের একটি ছেলে রয়েছে। মঙ্গলবার সকালে অনীমার সাথে তার স্বামীর কথা কাটা কাটি হয়ে পারিবারিক কলহের জের ধরে নিজ রুমে গলায় রসি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্নহত্যা করে। পরে বাড়ীর লোকজন তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে দ্রুত উদ্বার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্বার করে ময়নাদতন্তের জন্য মর্গে প্রেরণ করেন। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, তিনি স্বামীর সাথে কলহের জের ধরে অাত্নহত্যা করেন। এখন কেন অাত্নহত্যা করেছেন নিশ্চিত না। এ কারনে লাশ ময়না তদন্ত করা হবে। অাপাতত এ বিষয়ে অপমৃত্য মামলা হবে। লাশটি কে ময়নাতদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656