বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শতভাগ আশাবাদী পরিকল্পনামন্ত্রী-!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমি আমার কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। রবিবার সকাল ৯টায় শান্তিগঞ্জের ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। তারা যদি পরিবর্তন চায় তাহলে নির্বাচনে এসে জনরায় নিয়ে সংসদে গিয়ে বৈধভাবে এটি পরিবর্তন করতে পারতো। কিন্তু তারা সেটা না করে ভোটের পরিবেশ অশান্ত করছে। গাড়িতে ঢিল মারছে, ভাংচুর করছে, অগ্নিসন্ত্রাস করছে। অসহযোগ নামে তারা যেটা করছেন তা গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগতভাবে আমি এর প্রতিবাদ করি।

বিদেশিরা কি করবে না করবে এটা তাদের ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, যখন তারা স্যাংশন দিবে তখন আমরা মোকাবিলা করবো। আগে ভাগে ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো না। যদি স্যাংশান দিতে চায় দিবে, সেটা মোকাবিলা করারও পথ আছে। এগুলো আগে আলোচলার বিষয় নয়। তবে সাবধান থাকা ভালো। নির্বাচন সুষ্ঠু হবে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, নির্বাচন খুবই সুষ্ঠু হবে।

এরপর শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656