মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জের ছয়হাড়া সেতুতে ফের টোল আদায়, জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

মো: নুরুল হক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা দরগাপাশা ইউনিয়নের ছয়হাড়া সেতুতে চারদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে টোল আদায়৷ সরেজমিন বৃহস্পতিবার বিকেলে ছয়হাড়া সেতুতে বিভিন্ন পরিবহনের টোল আদায়ের এমন চিত্র দেখা যায়।

এরআগে গত ১৬ সেপ্টেম্বর এক ট্রাক শ্রমিকের সাথে টোল আদায় নিয়ে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটলে পাগলা এলাকার সর্বস্তরের শ্রমিকরা গিয়ে ওই শ্রমিককে উদ্ধার করে টোল আদায় বন্ধ করেন৷ চারদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার উপজেলার ট্রাক শ্রমিকদের সম্মতিতে, জেলা ও উপজেলার শ্রমিক ইউনিয়নের নেতাদের উপস্থিতিতে ইজারাদার বাবুল মিয়া অতিরিক্ত টোল আদায়ের দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করায় শ্রমিক নেতারা বিভিন্ন নির্দেশনা দিয়ে ফের টোল আদায়ের বিষয়ে সম্মতি দেন ৷ দেশের পরিস্থিতি দিক বিবেচনা করে আন্দোলন থেকে সরে দাড়িয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তবে আগামী ২ মাস পরে স্থায়ীভাবে টোল আদায় বন্ধের জন্য সড়ক ও পরিবহন মন্ত্রনালয়ের দারস্থ হবেন সুনামগঞ্জ জেলার সকল পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা।

এদিকে টোল আদায় পূণরায় চালু হওয়ার এলাকার সচেতন মহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহলের মতে বিগত ২৫ বছর যাবৎ টোল নেওয়া হচ্ছে এবং একই রাস্তার ১৫ থেকে ২০ কিলোমিটারের মাঝে রানীগঞ্জ ব্রীজে টোল আদায় করা হচ্ছে। তাহলে ছয়হাড়া সেতুতে টোল আদায় বন্ধ হওয়া অতীব জরুরী। বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশে শ্রমিকের চোখ ফাঁকি দিয়ে যেন অযৌক্তিকভাবে শ্রমিকের ঘাম জড়ানো কোটি কোটি টাকা হাতিয়ে না নেওয়া হয়।

মুঠোফোনে কথা হলে সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্রাঙ্ক, লরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর উদ্দিন বলেন, সকল ট্রাক শ্রমিক, সেতুর ইজারাদার ও শ্রমিক নেতাদের নিয়ে আলোচনা করে সবার সর্বসম্মতিক্রমে আবারও টোল চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ সেতুর ইজারাদারদের আর কখনো বাড়তি টোল না নেয়ার জন্য বলা হয়েছে।

সুনামগঞ্জ জেলা পরিববহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক বলেন, আমরা আলোচনা মধ্যদিয়ে সকল শ্রমিককে নিয়েই টোল চালুর সিদ্ধান্ত নিয়েছি৷ ইজারাদাররা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছেন৷ তবে আমরা এই সেতুর টোল আদায় বন্ধের জন্য উর্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করবো। কারণ ৩০ কি.মি দূরে রানীগঞ্জ সেতুতেও টোল দিতে হয়। তাহলে একই রাস্তার দুই সেতুতে টোল দেয়ার কোন যুক্তিকতা নেই। আমরা পরবর্তীতে সবাইকে নিয়ে এ বিষয়ে কার্যকরী প্রদক্ষেপ নেব ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656