শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমদপুর গ্রামে উন্নয়ন প্রকল্পের সহায়তায় ১৫০ মিটার সিসি ঢালাই রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ১০টায় স্থানীয় ইউপি সদস্য আজির উদ্দিন এ উন্নয়নকাজের উদ্বোধন করেন।
এ সময় আজির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ সড়কটির বেহাল অবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় সরকার ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ কয়ছর আহমদের সহায়তায় এ কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সড়কের বাকি অংশের কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
উদ্বোধনকালে সিলেট বিভাগীয় কমিটি সৌদি আরব -এর সাবেক সভাপতি জুয়েল রানা, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, যুবদল নেতা মিয়া সাইফুল, লোকমান হোসেন, জামিল হক, নাছির উদ্দিন মামুন, দুলাল আহমদ, সাজন উদ্দিনসহ রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গ্রামের সড়কটি সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে ভোগান্তি আরও বেড়ে যেত।
বর্তমানে ১৫০ মিটার সিসি ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। আরও ৪৫০ মিটার সড়কের কাজ সম্পন্ন হলে মাহমুদপুর গ্রামের মানুষের চলাচল সহজ হবে এবং যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026