শহীদুল ইসলাম রেদুয়ান: সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরাঞ্চলের কৃষকদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আগাম ও উচ্চফলনশীল ধানের জাত চাষে উদ্বুদ্ধ করতে ১০ দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেলার চতুর্থ দিনে পূর্ব পাগলা ইউনিয়নের মামদপুর পয়েন্টে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দামোধরতপী পয়েন্টে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত দুটি পৃথক মেলা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের এনরিচ প্রকল্পের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় উচ্চফলনশীল ব্রি ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য, জীবনকাল, ফলন ও চাষাবাদ পদ্ধতি তুলে ধরেন এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস, প্রজেক্ট অফিসার এ. এইচ. এম. আনিসুজ্জামান ও অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার সাজ্জাদুর রহমান।
মেলায় বিভিন্ন স্বল্পমেয়াদি ও আগাম ধানের বীজ প্রদর্শনের পাশাপাশি চাষাবাদ, বীজ সংরক্ষণ ও হাওরের আকস্মিক বন্যা মোকাবিলায় আগাম জাতের গুরুত্ব সম্পর্কে কৃষকদের তথ্য দেওয়া হয়। কৃষকেরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে প্রকল্পের কর্মকর্তারা উত্তর দেন।
এ ছাড়া স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশনায় কৃষি ও কৃষি প্রযুক্তিবিষয়ক তথ্যসমৃদ্ধ বাউল সংগীত পরিবেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026