সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এ প্রতিপাদ্য সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও ব্র‍্যাক মাইগ্রেশনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

বুধবার সকাল ১১ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা প্রাঙ্গণে র‍্যালি ও আলোচনা সভায় ব্র‍্যাক মাইগ্রেশনের শান্তিগঞ্জ উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার স্বপ্না বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী।

তিনি বলেন, সরকার প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে বিদেশ গমন ইচ্ছুকদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রতিনিয়ত কাজ করছে। কিন্তু তারপরও দেশে অনিয়মিতভাবে অভিবাসনের হার কমছে না। তাই সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলকে আরো বেশি ভূমিকা রাখতে হবে।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মৎস কর্মকর্তা হোসনে আরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, পরিসংখ্যান কর্মকর্তা সৌরভ দাস, একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656