সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শান্তিগঞ্জে ইংল্যান্ড প্রবাসী আব্দুল মুক্তাদিরের অর্থায়নে শিক্ষা সামগ্রী বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ইংল্যান্ড প্রবাসী শিক্ষানুরাগী আব্দুল মুক্তাদিরের আর্থিক সহায়তায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মো. ইব্রাহীম ও সহকারী মৌলভী সজীবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, একাডেমিক সুপারভাইজার মো. নূরে আলম সিদ্দিকী,শিক্ষাবিদ শামীম আলম,মিজানুর রহমান তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষানুরাগী নজমুল হুসাইন, ইজ্জাদুর রহমান, তাজুল ইসলাম আয়াজুল, আফাজ উদ্দিন,উপাধ্যক্ষ মো. আব্দুল ওয়াহিদ, সিনিয়র মৌলভী আবু সাঈদ মো. ইয়াহিয়া, সি. শিক্ষক আমজাদ হোসেন, রাসেল মোস্তাফা, মাহবুবুল আলম, মহি উদ্দিন, আব্দুল মালেক, মানছুরা খাতুন, আব্দুল হাই, নুরুন্নবী, বশির আহমদ, দিলোয়ার হোসেন, রুমান আহমদ, গোলাপ আহমদ, ইসহাক, মিনহাজ উদ্দিন, ছায়েদ আহমদ সহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বলেন, ইংল্যান্ড প্রবাসী আব্দুল মুক্তাদিরের এই মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও আগ্রহী করে তুলবে। তারা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656