সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শান্তিগঞ্জে ইউএনও’র দায়িত্ব হস্তান্তরে বিদায়-বরণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সুকান্ত সাহা কে বিদায়ী সংবর্ধনা এবং নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহানকে বরণ ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে বিদায় ও বরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও শিক্ষাবিদ আশীষ চক্রবর্তী ও রুবি আক্তারের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও সুকান্ত সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও’র পিতা নিধির সাহা, তাঁর সহধর্মিণী পুষ্পিতা প্রামাণিক, ইউডিএফ প্রতিনিধি হোসাইন আহমদ বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, হাওর বাঁচাও শান্তিগঞ্জের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, এনজিও প্রতিনিধি সাজ্জাদুর রহমান, শিক্ষাবিদ মানিক লাল চক্রবর্তী, শিক্ষক প্রতিনিধি আবু তাহের সনি, ওয়ারিয়র্স অব জুলাইয়ের আহ্বায়ক ফয়ছল আহমদ, প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

দায়িত্ব গ্রহণকালে নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহান বলেন, শান্তিগঞ্জ উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

বিদায়ী ইউএনও সুকান্ত সাহা তাঁর বক্তব্যে বলেন, শান্তিগঞ্জ উপজেলার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। এখানকার মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমি সারা জীবন মনে রাখব।

উল্লেখ্য, বিদায়ী ইউএনও সুকান্ত সাহা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগদান করেছেন। তাঁর বিদায়ে কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656