বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে ইউপি চেয়ারম্যান রাইজুলের জানাযায় হাজারো মানুষের ঢল

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান মরহুম রিয়াজুল ইসলাম রাইজুল (৭৪) বুধবার দিবাগত রাত ১০টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা ইউনিয়নের বীরগাঁও গ্রামে নিজ বাড়ীর সামনের মাঠে এক আবেগঘন পরিবেশে হাজারো মুসুল্লীদের অংশগ্রহণে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্হানে দাফন করা হয়েছে।

জানাজার নামাজ পূর্ববর্তী শেষ বিদায় জানিয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমেদ,জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ,জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ আনসার উদ্দিন, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, সদর উপজেলার কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি মোঃ সামছুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান শহীদ মিয়া। জানাযার নামাজে মরহুমের আত্মীয়-স্বজন,শুভাকাঙ্ক্ষী ও এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিয়ানবৃন্দ উপস্হিত ছিলেন।

বক্তারা মরহুম রিয়াজুল ইসলাম রাইজুল এর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, রিয়াজুল ইসলাম রাইজুল ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব জনপ্রতিনিধি। এলাকাবাসীর জন্য নিরলসভাবে কাজ করেছেন তিনি। সহকর্মীরা তার আচার- আচরণের ভূয়সী প্রশংসা করেন এবং চলার পথের স্মৃতি বিজরিত কথা বলে আবেগাপ্লুত হন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণের আহ্বান জানান।

উল্লেখ্য, শান্তুিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুলকে ডেবিল হান্ট অভিযানে ৩০ মার্চ মোতাবেক ২৯ রামাজান রোববার ইফতার পূর্ববর্তী সময়ে আটক করে ঈদুল ফিতরের দিন জেল হাজতে প্রেরণ করা হয়। জেল হাজতে থাকাকালীন গত ৫ এপ্রিল অসুস্হ হলে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ এপ্রিল দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আজ শুক্রবার নিজ বাড়ীর পারিবারিক গোরস্হানে তাকে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হৃদ্‌রোগ, শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াজুল ইসলাম উপজেলার বীরগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। দীর্ঘদিন বেলজিয়ামে ছিলেন। তাঁর তিন ছেলে ও দুই মেয়ের সবাই যুক্তরাজ্য প্রবাসী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656