রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ঈদ-ই মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র ঈদ-ই মিলাদন্নবী(সা:) উপলক্ষে মহানবী হযরত মোহাম্মদ(সা:) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান , প্রাথমিক শিক্ষা৷ কর্মকর্তা সেলিম খান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা শায়েখ জামাল উদ্দিন।

সভায় আরও বক্তব্য রাখেন মনবেগ জামে মসজিদের ইমাম মাওলানা শাহনূর আলম, সদরপুর জামে মসজিদের ইমাম মাওলানা জিয়া উদ্দিন, জয়কলস জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক, শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জিয়াউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব প্রমুখ।

এসময় উপজেলা বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656