বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৮৯.৮৮ শতাংশ, জিপিএ-৫ মাত্র ২টি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯.৮৮ শতাংশ৷ এবং আলিমে পাসের হার ৮৯.০১ শতাংশ।

এইচএসসিতে উপজেলার চারটি কলেজের ৪শত ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪শত ২৩ জন। ফেল করেছে ৫৮ জন৷ জিপিএ-৫ পেয়েছে মাত্র দুজন৷ ৯৫.৮৩ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলের শীর্ষে আছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ ও সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ৷ তবে পুরো উপজেলার মধ্যে প্রাপ্ত দুটি জিপিএ-৫ পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের। ৭৭.৮৪ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলে সবচেয়ে তলানিতে আছে আব্দুল মজিদ কলেজ।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২টি মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৪ জন। ফেল করেছে ৬ জন। এতে পাশের হার ৮৯.০১ শতাংশ। জিপিএ-৫ মাত্র একটি৷ রেজাল্টের শীর্ষে আছে আক্তাপাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা।

ফলাফলের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এবার ফলাফল ভালোই হয়েছে৷ যেকল শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল খারাপ হয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিব। আগামীতে ফলাফল আরও ভালো করতে আমরা মনিটরিং কার্যক্রম জোরদার করবো৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656