


স্টাফ রিপোর্টার: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি—আমি কি ভুলিতে পারি” এই চেতনাকে ধারণ করে সুনামগঞ্জের শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে শান্তিগঞ্জস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। উপজেলা প্রশাসনের পক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. ফাতেমা তুজ জোহুরা, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. অলী উল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুম মিয়া।
এছাড়া জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. আতিউর রহমান, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জয়কলস ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সবুজ আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

