শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে মোবাইল কোর্টে ১০ লক্ষ টাকার অবৈধ রিং ও কারেন্ট জাল পুরিয়ে বিনষ্ট শান্তিগঞ্জে পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক যৌথবাহিনীর অভিযানে আটক ৭দোয়ারাবাজারে লক্ষিপুর ইউনিয়ন পরিষদে ন্যাক্কারজনক হামলা: জনতার ক্ষোভে ফেটে পড়া অবহিতকরণ সভা অনুষ্ঠিতদোয়ারাবাজারে শতাধিক মানুষের দোয়ার মাধ্যমে হালিমাতুস সাদিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধনউত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিতনাসিরনগরে সাংসদ এম এ হান্নানকে গণ নাগরিক সংবর্ধনা প্রদানশান্তিগঞ্জে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুকাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে কয়েছ তালুকদার-কে বিএনপি’র সংবর্ধনা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ ও দুবাই-শারজাহ শাখার সাংগঠনিক সম্পাদক কয়েছ তালুকদার প্রবাসগমণ উপলক্ষ্যে ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের বিদায়ী সংবর্ধনা প্রদান।

মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) বাদ মাগরিব পূর্ব ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিএনপি নেতা আকিল মিয়া’র সভাপতি ও বিএনপি নেতা আব্দুল কাইয়ুম খোকনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবু তাহের।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহব্বায়ক আব্দাল মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহব্বায়ক নূর উদ্দিন, এমসি কলেজ ছাত্রদের সাবেক সভাপতি আতাউল হোসেন, আমির হোসেন জুনেদ, শরিফ উদ্দিন, আমিরুল হক, জুয়েল রানা, যুবদল নেতা তারিছ আলী, লোকমান আহমদ, রেজাউল, জামিল হক, মামুন আহমদ, স্বেচ্ছাসেবক দলের নেতা মিয়া সাইফুল, দুলাল মিয়া, প্রমুখ।

বক্তারা এসময় বলেন, কয়েছ তালুকদার একজন একনিষ্ঠ ও আদর্শবান বিএনপিকর্মী। দলের দুর্দিনে তিনি নিষ্ঠা, ত্যাগ ও সাহসিকতার সঙ্গে সংগঠনের পাশে থাকেছেন। দলীয় ঐক্য সুদৃঢ় রাখা ও তৃণমূলকে সক্রিয় করতে তিনি সবসময় আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন।

বক্তারা আরও উল্লেখ করেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি সুদূর প্রবাস থেকে দেশে ফিরে এসে বিএনপিকে বিজয়ী করতে নিরলসভাবে মাঠে কাজ করেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, দায়িত্ববোধ ও আত্মত্যাগ দলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জবর আলী, ঈসমাইল আলী, আব্দুল করিম, আবুল কালাম, ঈসিম আলী,কাছা মিয়া,ইজাদ মিয়া,মাসুক মিয়া,চাঁন মিয়া প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656