বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে কিশোরকন্ঠ পাঠক ফোরামের উদ্যোগে ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২ নভেম্বর) সকাল ১০ টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশনেয়।

কিশোরকন্ঠ শান্তিগঞ্জ উপজেলার প্রধান পরিচালক সজিব আহমদ ও সদস্য সচিব আফসার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার প্রধান পৃষ্ঠপোষক মনিরুজ্জামান পিয়াস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সাবেক প্রধান পৃষ্ঠপোষক হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সাবেক অফিস উপদেষ্টা আব্দুল আউয়াল, সাবেক আইন উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ, শিক্ষানুরাগী আবুল কালাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সাংবাদিক প্রভাষক মামুন আহমদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656