শান্তিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের পক্ষ থেকে শান্তিগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের শিবপুর, ঘরুয়া, নোয়াগাঁও ও বৃহত্তর ডুংরিয়া গ্রামের ৩৫০ পরিবারের বন্যার্ত মানুষের মাঝে এসব শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের নির্বাহী সদস্য সিরাজুল রহমান সিরাজ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সভাপতি হাজী তহুর আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা রাসেল আহমদ, সাবেক মেম্ভার জসিম উদ্দিন, বর্তমান মেম্বার দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো. মানিক মিয়া, যুবলীগ নেতা জান্নাত হোসেন সুমন, শিমুলবাক ইউনিয়ন যুবলীগ নেতা তৈয়বুর রহমান তুহিনসহ আরও অনেকেই।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।