বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

এম এ কাসেম চৌধুরী : শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা তালেব ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলার উজানীগাঁও গ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহায়েল আহমদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জুবায়ের আহমদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী আল নুর তারেক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, সমবায় কর্মকর্তা মোঃ মাসুদ আহমদ, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত সুজন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহসভাপতি মোঃ নুরুল হক, মোঃ আবু সাঈদ প্রমুখ।

পরে সকল শহীদের মাগফেরাত ও আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656