বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৪৯৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মোছা. মাসুমা বেগম(২০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৭ টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে বসত ঘরের টয়লেটে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহত মোছা. মাসুমা বেগম ঘোড়াডুম্বুর গ্রামের আকিল হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী আকিল হোসেন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার(২৮ জুলাই) সকালে মোছা. মাসুমা বেগম তাঁর পরিবারের লোকজনদের অগোচরে তাদের বসত ঘরের পূর্ব পাশের টয়লেটে নিজ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাৎক্ষণিকভাবে মোছা. মাসুমা বেগমের স্বামী আকিল হোসেন টয়লেটের দরজা ভেঙ্গে মোছা. মাসুমা বেগমের লাশ ফাঁস হতে নামিয়ে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন। পরে ভিকটিমের লাশ তাঁর বসত বাড়ি ঘোড়াডুম্বুর গ্রামে নিয়ে আসেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656