বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে চুরি হওয়া ১১টি গরু সহ ৩ চুর গ্রেফতার।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ৩৮ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে উপজেলার ডুংরিয়া ও নোয়াগাঁও এলাকা থেকে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় গরুচোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার(১৬ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের লাউতাল, নুরবালা এলাকা থেকে চুরি হওয়া গরু উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার লাউতাল এলাকার ছলিম উল্লার পুত্র মোঃ চন্দন মিয়া(৪২), চন্দন মিয়ার পুত্র সিহাব উদ্দিন(২০) ও নেত্রকোনা জেলার আটপাড়া থানার ইসাইল গ্রামের রবি মিয়ার পুত্র জীবন মিয়া(২৮)।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের কবির মিয়ার গোয়াল ঘর থেকে ৭টি গরু ও নোয়াগাও এলাকার সুরুজ আলীর গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি হয়। এরপর গরুর মালিকরা থানায় মামলা করলে সুনামগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় ৩৮ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে চুরি যাওয়া গরু উদ্ধার ও চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় শান্তিগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত গরু মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপার শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ৩৮ ঘন্টার বিশেষ অভিযানের মধ্যদিয়ে চুরি যাওয়া গরু উদ্ধার ও ৩জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গরু মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। গরু চুরি রোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656