বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত।

আবু খালেদ
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৬৫ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি। 

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই শ্লোগানকে ধারণ করে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (০৫ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুল কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলার বিভিন্ন এলাকায় সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে শান্তিগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।

র‍্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ওসি খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রিপন তালুকদার, ডুংরিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সম্পাদক জহিরুল ইসলাম অমিত, শিবপুর গ্রাম উন্নয়ন সমিতির সম্পাদক দিলন আহমদ, দরগাপশা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল, সমবায়ী জুয়েল দাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস সহ বিভিন্ন ইউনিয়নের সমবায়ীবৃন্দ প্রমুখ।

আলোচনা সভার পর সমবায় দিবস উপলক্ষ্যে বিভিন্ন সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656