সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শান্তিগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: সিরাতুন্নবী(সা.) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার(২৮ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামের হলরুমে অনুষ্ঠিত এই সিরাত মাহফিলের সভাপতি করেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ। যৌথভাবে সঞ্চালনায় করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন ও সহ সেক্রেটারি আসাদুজ্জামান।

সিরাত মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শুরা সদস্য, মাজলিসুল মোফাসসীরিন বাংলাদেশ ও সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খাঁন, কেন্দ্রীয় সহ-সভাপতি, মাজলিসুল মোফাসসীরিন বাংলাদেশ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, জেলা জামায়াতের সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ, সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল আহাদ, সুনামগঞ্জ আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা উলামা বিভাগের বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি হাফিজ মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন শান্তিগঞ্জ শাখার সভাপতি রায়েজ নুর, সেক্রেটারি মোঃ মামুন আহমেদ, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সজিব আহমদ, সেক্রেটারি আফসার আহমেদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল প্রমুখ।

আলোচনার পর দিশারী শিল্পীগোষ্ঠী ও রংধনু শিল্পীগোষ্ঠী শিল্পীদের পরিবেশনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত অতিথি ও উপস্থিত শ্রোতারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656