বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তারুণ্যের উৎসব ও ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম জাতীয় বিজ্ঞান কুইজ এবং বিজ্ঞান অলিম্পিয়ায়াড উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন হয়েছে।

বুধবার(২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ, বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী,  শান্তিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খানসহ প্রমুখ।

আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপর সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন উপজেলার গুনি শিল্পীরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656