


হাওড় বার্তা
নিজেস্ব প্রতিবেদনঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের দিনমজুর লালীমুল ইসলাম এর বসত ঘরে ও ফয়জুর রহমান এর ঘরে আগুনে এতে প্রায় ১ লক্ষ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।
বসত ঘরে আগুন লাগেছে শুনে মসজিদে মাইকে মাইকিং এ এলান দেওয়া হয়, খবর পেয়ে রঘুনাথপুর ও শিমুলবাক এর লোকজন ঘটনা স্থানে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
স্থানীয় সুত্রে জানা যায়, লালীমুল ইসলাম এর বসত ঘরে শুক্রবার (২৯ মে) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন দেখতে পান পাশের ঘরের এক ব্যক্তি।
এ সময় দিনমজুর লালীমুল ইসলাম সহ পরিবারের লোকজন ঘরে ছিলেন, পাশের ঘরের লোকদের চিৎকারে লালীমুল ইসলাম ঘরের বাহিরে নিয়ে আসেন তখন এলাকাবাসীর সহযোগীতাউ আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। এর মধ্যে ঘরে থাকা আসবাব পত্র সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়।
গ্রামবাসীরা জানান,পূর্ব বিরোধের জের ধরে বসত ঘরে আগুন দিতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। নতুবা এ স্থানে আগুন লাগার কথা নয়।
স্থানীয় সমাজ কর্মী মুহিবুর রহমান মানিক হাওড় বার্তা কে জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে আগুন নেভানোর চেষ্টা করছি, এবং আমরা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার কোন সুযোগ নেই,তাই এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

