নিজেস্ব প্রতিবেদন:- “মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য সামনে রেখে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে ন্যায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়ে নোয়াখালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় পিআইও অফিসের হরিপদ দাসের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ জিসান আহমেদ,প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।