সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শান্তিগঞ্জে পর্যটকবাহী বাস উল্টে সড়কে প্রাণ গেল মা–মেয়ের

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় টাঙ্গুয়ার হাওর মুখী একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে সুনামগঞ্জ–সিলেট সড়কের পাগলা বাঘেরকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০) ঘটনাস্থলে নিহত হন।

এছাড়া বাসে থাকা অন্তত ১০ যাত্রী গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা জন্য পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১১ জন কর্মকর্তা সপরিবারে সেঁজুতি ট্রাভেলসের (১৫–৬০৮২) একটি বাসে রওনা দেন। শান্তিগঞ্জের বাঘেরকোনা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে উল্টে পড়ে, চাপায় মা–মেয়ে নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার চৌধুরী। তিনি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাই। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656