বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু!! 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: শান্তিগঞ্জে পানিতে ডুবে মিল্লাত হোসেন সুলেমান নামের ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই শিশুটির বাবার নাম সামসুন্নুর সামছু। তার গ্রামের বাড়ি পাথারিয়া তালুকগাঁও। মৃত্যুর ঘটনাটি ঘটেছে শিশুটির নানাবাড়ি শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহদের পরিবার।

স্থানীয়রা জানান, শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় তার নানার বাড়ির আঙিনায় শিশুটি খেলা করছিল। খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় সে। এরপর মিল্লাত হোসেন সুলেমানকে দেখতে না পেয়ে তার নানা নানী ও আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। তার খোঁজে এলাকায় মাইকিংও করা হয়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে ঐদিন সন্ধ্যার দিকে বাড়ির পাশে একটি পুকুরে শিশু মিল্লাত হোসেন সুলেমান এর মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মিল্লাত হোসেন সুলেমান মরদেহটি উদ্ধার করা হয়।

এমন মর্মান্তিক মৃত্যুতে মিল্লাত হোসেন সুলেমানের পরিবার ও তার নানা বাড়ি এবং নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656