বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে পানিতে ডুবে নিখোঁজ কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নাইন্দা নদীতে ডুবে যাওয়া আনহারুজ্জামান(১৮) নামে এক নিখোঁজ কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে৷

বুধবার(২১ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নাইন্দা নদী থেকে ওই কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে সন্ধ্যা ৭ টার দিকে উজানীগাঁও ব্রিজে হাটতে গিয়ে হঠাৎ হোচট খেয়ে নদীতে পড়ে  নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। সে উজানীগাঁও গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে৷ এবং আব্দুল মজিদ কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে উজানীগাঁও ব্রীজে হাটতে গিয়ে হোচট খেয়ে পানিতে পড়ে যায় আনহারুজ্জামান। এরপর পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় সে। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা করেও কোন সন্ধান পায়নি। পরে থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। পরে সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে সেখানে পৌঁছে তারা রাত সাড়ে ৯ টার দিকে নিখোঁজ আনহারুজ্জামানের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯ টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর পরিবারের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656