শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ! - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৫:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২২, ৪:২৪ পি.এম
শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ!
বিশেষ প্রতিনিধি শান্তিগঞ্জ
শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে দেববাড়ি বাসিন্দার উজির উদ্দিন(৪৫) নামে ব্যক্তি পুলিশের টর্চারে শিকার হয়ে মৃত্যু বরণ করেছে বলে স্থানীয়দের অভিযোগ।
এই বিষয়কে কেন্দ্র করে ২১ ফেব্রুয়ারি সারা পাগলাবাসী বিক্ষোভ আন্দোলন চালিয়ে যায়। পুলিশ দেবাশীষ এবং আকতার হোসেনকে অপরাধী বলে আন্দোলন ও বিক্ষোভ মিছিল চালিয়ে যায়। সাধারণ যানবাহন আটক করে এবং ন্যায় বিচার পাওয়ার দাবি জানায় পাগলাবাসী।
ঘটনাস্থল থেকে জানা যায় যে, উজির উদ্দিন কে পুলিশ আটক করে এবং প্রচণ্ড মারধোর করে আর পরদিন সে মারা যায়। আর এই বিষয়টা পাগলা বাসিকে উত্তল করেছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান