শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নগর পূজা উদযাপন কমিটির পরিচালনায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম রাজু।
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে নজরুল ইসলাম রাজু বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি আরো বলেন, শান্তিগঞ্জে সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, আবদুল শহিদ, মেরাজ, কলিম, নগর পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক পাপ্পু কান্তি দাস, পীযূষ কান্তি দাস (সেন্টু) প্রমুখ।
পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। তাঁরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026