নিজেস্ব প্রতিবেদনঃ অদ্য ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির হিজলবাড়ির আরফান আলী বৈঠক খানায় শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
উপজেলা আ.লীগের সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, আ.লীগ নেতা আসাদুর রহমান আসাদ, শাহিন মিয়া, নিজাম উদ্দিন, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণি ভান্ডারী, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, উপজেলা যুবলীগের সহসভাপতি রাজা মিয়া, জুবেল আহমদ,প্রমুখ।
#শহিদুল ইসলাম রেদুয়ান /২৮শে সেপ্টেম্বর ২১ইংরেজি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।