মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে প্রাইভেট কার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫ 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসান মারা ব্রীজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন৷ 

রবিবার(১৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ এতে ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন জয়কলস গ্রামের আব্দুন নুরের পুত্র সোহাগ মিয়া(১৩) একই গ্রামের মোহন আলীর পুত্র জাকারিয়া(১৬)। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই রাস্তার খাদে পড়ে যায়৷ এতে গুরুতর আহত হন ৫ জন৷ পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকরাম আলী বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656