মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে ফসল রক্ষার বাঁধ পরিদর্শনে ইউএনও। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার খাই হাওড় ও কাউয়াজুরী হাওড়ে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।

শুক্রবার(৯ ফ্রেব্রুয়ারী) বিকাল থেকে উপজেলার দরগাপাশা,পূর্ব বীরগাঁও এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়নের অধীনে থাকা নির্মাণাধীন ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন।

পরিদর্শন কালে তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি কমিটি) লোকজনদের সাথে টেকসই বাঁধ নির্মাণে এবং ২৮ ফেব্রুয়ারীর মধ্যে বাঁধের কাজ সম্পন্ন করার তাগিদ প্রদান করেন।

তিনি বলেন, শান্তিগঞ্জ উপজেলা হাওড়ের ফসল রক্ষা বাঁধ প্রকল্পের আওতায়ধীন ৬৬টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সকল প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সদস্যদের ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সকল কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছি। এসব প্রকল্পে কোন অনিয়ম বা দুর্নীতির সহ্য করা হবে না। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।

এসময় বাঁধ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ইয়াছিন খান, আবু বক্কর সিদ্দিক, নুর হোসেন, ইউপি সদস্য সাইদুর রহমান,প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656