সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরে হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, সংস্কার ও নতুন স্কিম গ্রহণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে জয়কলস ইউনিয়নের আস্তমা বাঁধ এলাকায় কৃষক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান। সঞ্চালনা করেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহন মিয়া।

গণশুনানিতে বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ওসি মো. অলি ওল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান ও জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন ও গোলাম রব্বানী, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, বিএনপি নেতা সিরাজ মিয়া, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রনজিৎ সূত্রধরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, থানা প্রশাসনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণশুনানিতে কৃষকরা বাঁধের নকশা, নির্মাণমান, সময়মতো কাজ সম্পন্ন ও হাওর রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষকদের মতামত বিবেচনায় নিয়ে স্বচ্ছতার সাথে স্কিম বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656