সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি:: ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। সোমবার(২৩ সেপ্টেম্বর) সকালে বীরগাঁও বাজার এলাকায় পূর্ব বীরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল ও সাবেক চেয়ারম্যান নুর কালামের লোকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, র‌োববার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাইজুল ও নুরকালামের লোকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি  হয়। একপর্যায়ের তা সংঘর্ষের রূপ নেয়। স্থানীয়দের হস্তক্ষেপ বিষয়টি মীমাংসা হলেও এই ঘটনার জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন।

এসময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। এবং সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হ‌য়ে‌ছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656