বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিএনপির উদ্যোগে খুনি হাসিনা, দুর্নীতিবাজ ও লুটেরাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯ আগস্ট) বিকেলে উপজেলার পাগলা বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাইমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, সহ-সভাপতি সিরাজ মিয়া, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম, জিয়াউর রহমান, আউলাদ হোসেন, প্রচার সম্পাদক দিদার চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুরাদ আহমদ চৌধুরী, ইকবাল আহমেদ, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, জয়কলস ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূর ইসলাম, দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা জাফর সাদেক লেবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান তুহিন, উপজেলা উলামা দলের সভাপতি মাওলানা সজিব আহমদ, যুবদল নেতা আবদুল মজিদ, ফরিদ গাজী, মোজাহিদ মিয়া, শ্যামল চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনসুর আলম, ছাত্রদল নেতা ও ইউপি সদস্য লিটন মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অচিরেই খুনি হাসিনাসহ, তার দোসর দুর্নীতিবাজ ও লুটেরাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656