শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানসহ প্রায় ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ২ হাজার ৬৮৪ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোররাতে উপজেলার শান্তিগঞ্জ এলাকায় বিজিবি ও টাস্কফোর্সের যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ২ হাজার ৬৮৪ পিস বিভিন্ন ধরনের উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
বিজিবির অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দকৃত ভারতীয় শাড়িগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026