


শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কৃষকদের জন্য বীজ ধান উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক দুইদিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মসূচিতে ইউনিয়নের প্রকল্পভুক্ত নির্বাচিত ২০ জন কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জ-এর আয়োজনে এবং জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) ও শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপান-এর সহযোগিতায় ENRICH প্রকল্পের উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
এসময় প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন ড. রেজওয়ান ভূইয়া, প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি আঞ্চলিক কার্যালয়,শান্তিগঞ্জ। তিনি বীজ ধান উৎপাদনের বৈজ্ঞানিক পদ্ধতি, মানসম্মত বীজ নির্বাচন, শোধন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কৌশল নিয়ে আলোকপাত করেন।
এছাড়া বক্তব্য রাখেন এসেড হবিগঞ্জ-এর (এনরিচ) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা, প্রশিক্ষণের উদ্বোধন করেন ডিআর-সিসিএএ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান, ডিআর-সিসিএএ প্রকল্পের জয়কলস ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জাকারিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোসাদ্দিক হোসেন সাকিব এবং পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জামিল হক ও দিপলু সূত্রধর।
আয়োজকরা জানান, হাওরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, মানসম্মত বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই প্রশিক্ষণের মূল লক্ষ্য। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন এ উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

